দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বুধবার মিয়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দারুণ এক জয় দিয়ে গ্রুপ পর্বে নিজেদের অভিযান শেষ করেছে ব্রাজিল। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে তারা গ্রুপ ‘সি’-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে উঠেছে। দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটের মাথায় মাঠে নামেন নেইমার। দলের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত দলের সবাই, সঙ্গে নেইমারও।
৯৮১ দিন পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরে নিজের আনন্দ লুকিয়ে রাখেননি নেইমার।
তিনি বলেন, তিন বছর পর আবার জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পেরে আমি খুবই আনন্দিত। শারীরিকভাবে আমি ভালো আছি। অবশ্যই এতদিন মাঠের বাইরে থাকা কঠিন ছিল, কিন্তু আমি পুরোপুরি বসে ছিলাম না। ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত রাখতে প্রায় ২৫ দিন কঠোর অনুশীলন করেছি। আমি খুব খুশি। মাঠে নামার সময় অনেক আবেগ কাজ করছিল। কারণ এই জার্সি ও জাতীয় দল থেকে আমি অনেক দিন দূরে ছিলাম। ঈশ্বরের কৃপায় সবকিছু ভালো হয়েছে এবং আমি আবার ফিরতে পেরেছি।
নেইমারকে মাঠে বেশ উজ্জীবিত দেখা গেছে। তিনি মজা করে বলেছেন যে তিনি ‘২০০ মিনিটও খেলতে পারেন’। তবে একই সঙ্গে গ্রুপ পর্বে ব্রাজিলের সেরা পারফর্মার ভিনিসিয়ুস জুনিয়রের প্রশংসা করতেও ভোলেননি।
এই তারকা ফুটবলার বলেন, ‘সমর্থকদের ভালোবাসা ও সবার স্নেহ পেয়ে আমি খুব খুশি। তবে তার চেয়েও বেশি আনন্দিত যে, আমাদের দল ভালো খেলছে। ভিনির বর্তমান ফর্ম আমাকে খুব আনন্দ দেয়। আজ ভিনি আমাদের প্রধান খেলোয়াড়। সে দুর্দান্ত ফর্মে আছে, আমাদের অনেক সাহায্য করছে এবং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, সবার ভালোবাসার জন্য ধন্যবাদ। আমি খুব খুশি। এখন সামনে নকআউট পর্ব। আমাদের জিততেই হবে, যাতে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারি। আর আমি? আমি ২০০ মিনিটও খেলতে পারি! (হাসি)।’
কে